মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সমন্বিত চাষে লাভবান সুরুজ মিয়া

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
জীবননগরে সমন্বিত চাষে লাভবান সুরুজ মিয়া

জীবননগরে কৃষকদের মাঝে সমন্বিত চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ছে। একাধিক ফসল একসঙ্গে চাষ করার মাধ্যমে তারা সারা বছরই বাড়তি আয় করছেন এবং লাভবান হচ্ছেন। উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কৃষক সুরুজ মিয়া এ বছর এক বিঘা জমিতে সমন্বিত চাষাবাদ শুরু করেছেন। স্থানীয় আইপিএম ক্লাবের সহায়তায় ড্রাগন ফলের বাগানের পাশাপাশি ফুলকপি চাষ করে তিনি লাভবান হয়েছেন।

সুরুজ মিয়া বলেন, ‘এর আগে জমিতে শুধু ধান, পাট ও শাক-সবজি চাষ করতাম। এবার ড্রাগন ফলের বাগানের ফাঁকে ফুলকপির চারা লাগিয়েছি। জমির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নিয়েছি। ফুলকপি চাষে ২০ হাজার টাকা খরচ হয়েছে, আর আশা করছি প্রায় ৯০ হাজার টাকার বিক্রি হবে।’ গ্রামের আরেক কৃষক রমজান বলেন, ‘আমাদের এলাকায় এভাবে সমন্বিত চাষ নতুন ধারণা। এখন অনেকেই অনেক চাষী এ পদ্ধতি অনুসরণ করে লাভবান হচ্ছেন।’

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে কৃষকরা নিজেদের উদ্যোগে সমন্বিত চাষাবাদ করছেন। ড্রাগন, মাল্টা, পেয়ারার পাশাপাশি সাথী ফসল হিসেবে ফুলকপি, পাতাকপি, কলাই ও মুগ চাষ করা হচ্ছে। আমরা এ ধরনের চাষে আগ্রহী কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সব সময় সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী