মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ১২-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বিএনপি নেতা শরীফ

চুয়াডাঙ্গায় খাদেমুল ইসলাম মাদ্রাসার ৫৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর পৌর এলাকার ফার্মপাড়ায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামের প্রকৃত শিক্ষা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এই মাহফিলের মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত হবে এবং নিশ্চয় নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে। শুধুমাত্র ইসলাম নয়, আমাদের উচিৎ প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ইসলাম সেই শিক্ষায় দেয়। আমাদের ধর্ম, শান্তির ধর্ম। আমদের উচিৎ নিজেদের মধ্যে ধমীয় শিক্ষা জাগ্রত করে সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। আর তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো।’

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেম ও মুফাস্সিরে কুরআন হযরত মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবী। বিশেষ বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি জুনাইদ আল হাবিবী।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। মাহফিলে বক্তারা ইসলামের নৈতিক শিক্ষা ও সমাজে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। মাহফিল শেষে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী