মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২৪ ইং
দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন

দর্শনা ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দিন মোল্লার পদত্যাগের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরা আন্দোলন করেছে। পরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে মাদ্রাসায় ফিরে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে এ আন্দোলন করে মাদ্রাসার শিক্ষার্থীরা।
দর্শনা ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দিন মোল্লার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে এ আন্দোলন করে। বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে এ আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দূরপাল্লার পরিবহন, ট্রাক, মাইক্রো-বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেলসহ এ সড়কে চলাচলকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করে। পরে তাদের সাথে নিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেন। বিষয়টি প্রায় সমাধানের পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্টে একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া। মাদ্রাসার ঘর ভাড়া দিয়ে ফান্ডে টাকা থাকার সত্ত্বেও গরিব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে মাদ্রাসা ফান্ড থেকে সহায়তা দিতে অপারগতা প্রকাশ করা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর মাদ্রাসার শিক্ষার্থী দিনে দিনে কমে যাচ্ছে। মাদ্রাসার ঘর/গোডাউন ভাড়া নেওয়া লোকজন মাদ্রাসা চলাকালীন সময়ে সেখানে শিক্ষার্থীদের সামনে সিগারেট ধরিয়ে যাওয়া-আসা করছে। এতে কোনো বাঁধা না দেওয়ায় শিক্ষার্থীরাও সেখানে সিগারেট খাচ্ছে। এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াসহ বেশকিছু অভিযোগ তুলে শিক্ষার্থীরা এ আন্দোলন করে।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দিন মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা পরিকল্পিত ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের পিছনে কোনো এক ইন্ধনদাতা অপশক্তি হিসেবে কাজ করছে, আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে। তবে আমি আমার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী