মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
মেহেরপুরে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, ‘শেখ হাসিনা বলেছিল শেখের মেয়ে পালায় না, কিন্তু আমরা দেখেছি এক কাপড়ে শেখ হাসিনা পালাইছে। খাবার পর্যন্ত খেতে পারেনি। তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ঐক্যের কোনো বিকল্প নাই। বিএনপি জনগণের কল্যাণে সবসময় কাজ করে চলেছে, তাই বিএনপিকে এবার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। স্বৈরাচারী শেখ হাসিনাকে আর জনগণ দেখতে চায় না। কারণ শেখ হাসিনা সরকার জনগণের ভোট চুরি করে অধিকার বঞ্চিত করে জনগণকে জিম্মি করে রেখেছিল।’

গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর সমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সুপার ফাইভের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী