মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কৃষক সমাবেশ উপলক্ষে সমন্বয় সভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় কৃষক সমাবেশ উপলক্ষে সমন্বয় সভায় জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘ইতোপূর্বে আমরা জানতামই না চুয়াডাঙ্গাসহ উপজেলাগুলোর কৃষক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কারা ছিলেন। এমনকি ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের তথ্যও আমাদের জানা ছিল না। আমি একাধিকবার কেন্দ্রীয় কৃষক দলের দপ্তরে গিয়েও এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।’

তিনি বলেন, ‘পরবর্তীতে আমি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করেছিলাম, চুয়াডাঙ্গার কৃষক দলকে আমাদের মতো করে গড়ে তোলার সুযোগ দিতে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি চুয়াডাঙ্গা জেলা কৃষক দল খুলনা বিভাগের সেরা হতে না পারে, তবে আমি জেলা বিএনপির সদস্যসচিব পদ থেকে সরে দাঁড়াব। তবে আজ আমি বলতে পারি, ৫ আগস্টের পূর্বে এই কৃষক দল যেভাবে কাজ করেছে, তা অভূতপূর্ব। আপনারা সকলেই তা দেখেছেন এবং জানেন।’

এসময় তিনি কৃষক দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘কৃষকদের সমস্যার সমাধানে আমরা সর্বাত্মকভাবে পাশে থাকব। যদি সরকার পর্যাপ্ত সার ও বীজ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই ঘাটতি পূরণ করব।’

সভায় প্রধান বক্তা থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান বলেন, ‘কৃষক দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন। এটি অন্য কোনো দলের প্রতিদ্বন্দ্বী নয়। কৃষক দল করতে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। ভালো কর্মী হয়ে মানুষের পাশে দাঁড়ালে তবেই একজন প্রকৃত নেতা হওয়া সম্ভব।’

সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেনের সঞ্চালন সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাজিবর রহমান, দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছানোয়ার হোসেন, হাবিবুল্লাহ জোয়ার্দার ছটি, আশাদুল হক আলো, জামাল সাদিক পিণ্টু, ইউনুস আলী ও জাহাঙ্গীর আলম।

এসময় বিভিন্ন উপজেলা, থানা ও পৌর কমিটির আহ্বায়ক-সদস্যসচিবসহ কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্যসচিব ডা. মো. ইদ্রিস আলী, আলমডাঙ্গা পৌর কৃষক দলের আহ্বায়ক মামুন, কাউন্সিলর নাসির, সাজিবার রহমান, আলমগীর হোসেন আলো, আব্দুর রহমান, লিপু, আশারাফুল ইসলাম বিপ্লব, মুন্না মাস্টার, আব্দুল হামিদ, ছানোয়ার হোসেন, ইউনুস মিয়া, সবুজ আলী, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য বিল্লাল হোসেন, রতন আলী, বাবু মিয়া, গাট্টু মিয়া, বাবু ভাটা, ফারুক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী