মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৪ ইং
ঝিনাইদহে মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সর্বশক্তি দিয়ে ছাত্রদের সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করে হাসিনা পতন আন্দোলন ত্বরান্বিত করেন। কেউ স্বীকার না করলেও আমি নিজে সাক্ষ্য দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দিল্লির তাবেদারি ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সাহসী করার মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে। আর এই কাজটি করেছে গণঅধিকার পরিষদ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে সরকারকে আমরা সহায়তা করছি। আমাদের অগ্রযাত্রা থামার নয়। দেশের মঙ্গলে যেমন আমরা সোচ্চার, তেমনি ভারতের আগ্রাসন রুখতে গণঅধিকার পরিষদ সর্বদা প্রস্তুত।’

গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা শিশু একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা এবিএম আশিকুর রহমান, বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও রিহান উদ্দিন রায়হান। সভা পরিচালনা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন।

রাশেদ খান বলেন, ‘যারা ভারতে বসে নাটাই ঘোরায়, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায়, দিল্লিতে বসে বাংলাদেশেকে ক্ষমতায় আসবে তা বলে দেয়, তাদের ষড়যন্ত্র আর কুটকৌশল রুখতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তিনি বলেন, বাংলাদেশে মোদির আধিপত্যবাদবিরোধী আন্দোলন আমরাই করেছিলাম। দিল্লির কসাই মোদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। তাকে প্রতিহত করতে গণঅধিকার পরিষদ মাঠে নেমেছিল এবং জেল-জুলুমের শিকার হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনা ও তার দলকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শুধু আওয়ামী লীগই নয়, জাতীয় পার্টিসহ ফ্যাসিস্ট হাসিনার আশির্বাদপুষ্ট ১৪ দলের কোনো নেতা-কর্মীকে দলীয়, মামী ও স্বতন্ত্র পদে নির্বাচন করতে দেওয়া হবে না। খুনি হাসিনাকে গণহত্যা ও গণতন্ত্র হত্যার দায়ে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। সরকার যদি হাসিনার দলের সঙ্গে সমঝোতা করে তাদের নির্বাচনের মাঠে নামায় তবে সরকারের বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। হাসিনা তার দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে ঘন ঘন অডিও ফাঁসের নাটক করছেন। এ নাটক বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমে স্বৈরাচার হাসিনার অডিও প্রচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।’

তিনি আরও বলেন, তারেক রহমান ইতিবাচক চিন্তা থেকে আমাকে সহায়তা করতে ঝিনাইদহ বিএনপি নেতাদের চিঠি দিয়েছিলেন। কিন্তু তারা হাইকমান্ডের নির্দেশনা বুঝতে ভুল করে আমাকে অসহযোগিতা করছেন। ঝিনাইদহ বিএনপি কার্যত তারেক রহমানকেই মানে না।

রাশেদ খান বলেন, ‘আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা এমপি-মন্ত্রী তৈরি করি। গণঅধিকার পরিষদ ছাত্র আন্দোলনের কারখানা। তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, পরিবর্তনের জন্য রাজনীতি করে।’ রাশেদ খান অভিযোগ করে বলেন, ঝিনাইদহে দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধ চলছে। আমরা এসব করার জন্য বিপ্লব করিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লিখুন। কেউ হুমকি দিলে আমি আপনাদের জন্য বুক পেতে দেব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী