বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি আলী হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। এছাড়াও অতিথি ছিলেন নবনির্বাচিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সমাজ উন্নয়ন কর্মকর্তা কে.এম. আব্দুস সবুর খান, হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী আনিছুজ্জামান।
সভায় বক্তারা পৌরসভার উন্নয়ন, কার্যক্রম পরিচালনা, কর্মচারীদের অধিকার এবং চলমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তারা নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় পৌর কর্মচারীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মচারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, বেতন কাঠামো উন্নয়ন এবং পৌর নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় বকেয়া প্রভিডেন্ট ফান্ড গ্রাফিটি ও পৌরসভার ৩৫ জন অবসরকালীন বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন তার বক্তব্যে বলেন, ‘আমরা নতুন কমিটি হিসেবে দায়িত্ব নিয়েছি। পৌরসভার সেবা কার্যক্রম আরও গতিশীল করতে আমরা সবাই মিলে কাজ করব।’
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সভাপতি আল-আমীন কবির, সহসভাপতি সোহরাব উদ্দিন, সহসভাপতি আনিছুর রহমান (সড়কবাতি পরিদর্শক), সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমিন পলাশ, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রকিব হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীনুর রহমান তুষার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, ক্যাশিয়ার নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক জুবায়ের রহমান, সহ-প্রচার সম্পাদক ইগ্রাফিল হক, দপ্তর সম্পাদক নেহেরুল্লাহ ডালিম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লা-আল মামুন, মহিলা সম্পাদিকা ইসমতারা, সহ-মহিলা সম্পাদিকা নাজনিন নাহার, ক্রীড়া সম্পাদক আশাদুল হক আশা (ট্যাক্স), সহ-ক্রীড়া সম্পাদক আসাদুল হক (পানি)। এছাড়াও কমিটির সদস্য মো. নবীছদ্দিন, ছানোয়ার হোসেন, আশাদুল হক বাপ্পি, আলী কদর, আব্দুস সালাম, কামরুল ইসলাম (বিদ্যুৎ), মেহেরুন নেছা ও আশরাফুল আলমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন