বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলার বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাঁকা ইউনিয়নে মফিজুর রহমান, হাসাদাহ ইউনিয়নে আখতারুজ্জামান ও রায়পুর ইউনিয়নে আমির হামজা রুকনদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন আমির নির্বাচিত হয়েছেন।
জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান পরে তাঁদের শপথ পাঠ করান। পরবর্তীতে রুকনদের সাথে পরামর্শক্রমে স্ব স্ব ইউনিয়ন আমিররা তাদের সেক্রেটারি মনোনয়ন দেন। তারা হলেন- বাঁকা ইউনিয়নে মাওলানা হাফিজুর রহমান নবাব, হাসাদাহ ইউনিয়নে লাল্টু মিয়া ও রায়পুর ইউনিয়নে ফজলুর রহমান।
ইউনিয়ন আমির নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কামাল উদ্দিন, উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা উলামা সম্পাদক মাওলানা আল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন