মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতা-কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন অব্যহত

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতা-কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন অব্যহত

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে নেতা-কর্মীদের অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁর বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও স্থানীয় নেতা-কর্মীরা। বেলা ১১টায় ভি জে স্কুল রোডস্থ তাঁর নিজ বাসভবনে মোহাম্মদী শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদী শপিং কমপ্লেক্সের নবনির্বাচিত কমিটির সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি শামসুল আলম বাবু, সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান সণ্টু, মো. জাকির হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক হাজী মুক্তার আলী, প্রচার সম্পাদক সালাহউদ্দীন বিশ্বাস, কোষাধ্যক্ষ খাইরুল বাশার, দপ্তর সম্পাদক সাইদুর মোল্লা ও মোতাহার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং চুয়াডাঙ্গা মোটর ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।

``

অন্যদিকে, গতকাল দিনভর আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ও শিয়ালমারী গ্রামের বিএনপির নেতা-কর্মী, চিৎলা গ্রামের নেতা-কর্মী, উপজেলার নাগদাহ ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতারা শরীফুজ্জামানকে শুভেচ্ছা জানান। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপনের নেতৃত্বেও একটি দল তাঁকে অভিনন্দন জানায়।

``

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে শরীফুজ্জামান শরীফ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। সম্মেলনের পর থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতা-কর্মী, অঙ্গসংগঠন, শিক্ষক ও ব্যবসায়ী নেতারা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, যা এখনো অব্যহত রয়েছে। একই সঙ্গে গতকাল মোহাম্মদী শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী