মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী ও সরোজগঞ্জে দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৪ ইং
হিজলগাড়ী ও সরোজগঞ্জে দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ীতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দৈনিক সময়ের সমীকরণের হিজলগাড়ী প্রতিনিধির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সময়ের সমীকরণের হিজলগাড়ী প্রতিনিধি ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ মিয়া, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা, আইডিএমের চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি মাসুম বিল্লাহ, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, জামায়াত নেতা ডা. এরফান আলী লাল্টু ও হিজলগাড়ী বহুমুখী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হোসেন।

``

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সময়ের সমীকরণ পত্রিকাটি এক দশক আগে দেশের এক সংকটকালীন সময়ে পথচলা শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত পত্রিকাটি নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। যার ফলে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। যুগের পর যুগ পত্রিকাটি এভাবেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে বলে আমরা বিশ্বাস করি।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সময়ের সমীকরণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সময়ের সমীকরণ পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ, নুরুল আমিন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শামীম, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর অনিক, বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল হক, জামায়াতের যুব নেতা মাহাবুর রহমান, দর্শনা থানা যুবদলের সদস্য মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, ইউপি সদস্য কামাল হোসেন, ইলিয়াস আহমেদ পিণ্টু, আকাশ হোসেন, নেহালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিন, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, হিজলগাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক আমিনুর রহমান নয়ন, দৈনিক পশ্চিমাঞ্চলের গড়াইটুপি প্রতিনিধি সাইদুর রহমান, সময়ের সমীকরণের তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম, বিএনপি নেতা তাহের আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সাংবাদিক আরিফ হাসানের দুই কন্যা আরিশা হাসান ও আরিবা হাসানকে সাথে নিয়ে সময়ের সমীকরণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ প্রেসক্লাবে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৈনিক সময়রে সমীকরণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টু, সেক্রেটারি এম এস জেড আলম সুমন, সহসভাপতি বুলবুল আহম্মেদ শিপন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান রুবেল, প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের সরোজগঞ্জ প্রতিবেদক ইকরামুল হক, তিতুদহ প্রতিবেদক আকিমুল ইসলাম, নির্বাহী সদস্য ও মাথাভাঙ্গার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক আকাশ খবরের সাংবাদিক সাজিদুল রহমান, দি ডেইলি বার্তা অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুবুর রহমানন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের নেতা রমজান আলী, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদলের নেতা জুয়েল, যুবদল নেতা সাইদুর রহমান, চন্ডিপুর কমিউনিটি সেন্টারের ডা. ইউনুস, সাংবাদিক আরিফুল ইসলাম লিণ্টুর ছোট মেয়ে তাসফিয়া ইসলাম অর্না, মাস্টার তন্ময় কুমার, প্রসেনজিৎ, ব্যবসায়ী মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী