মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনব্যাপী মুখর সদ্য দায়িত্বপ্রাপ্ত সম্পাদকের বাসভবন ও কার্যালয়

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৪ ইং
দিনব্যাপী মুখর সদ্য দায়িত্বপ্রাপ্ত সম্পাদকের বাসভবন ও কার্যালয়

কারো হাতে গোলাপ, কারো হাতে রজনীগন্ধা, কেউ এনেছেন ফুলের মালা কেউবা ফুলের তোড়া-স্তবক। হাজার হাজার নেতা-কর্মীর উচ্ছ্বসিত আগমন। ভিড় ঠেলে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবার অধির অপেক্ষা। বাড়ি থেকে রাস্তা, সবটাই নেতা-কর্মীদের দখলে। বলছিলাম চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর মো. শরীফুজ্জামান শরীফের বাড়িতে গতকাল রোববার সারাদিন এবং দীর্ঘ রাত অব্দি আবেগী নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানাবার কথা। জেলার বিভিন্ন স্থান থেকে শত শত নেতা-কর্মী তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ছুটে এসে ফুলের মালা ও তোড়া-স্তবকসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। সারাদিন অব্যহতভাবে মো. শরীফুজ্জামান শরীফের বাসভবনে নেতা-কর্মীদের উপস্থিতি এতটাই ছিল যে দিনটির প্রতিটি মুহূর্ত ব্যস্ততায় পার হয়েছে।

``


দলের দীর্ঘদিনের এই ত্যাগী নেতা নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে নতুন উদ্যম ও আশা জেগেছে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা আশাবাদী শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে জেলা বিএনপির কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এদিকে, সারাদিন শরীফুজ্জামান শরীফ সকল নেতা-কর্মীর সঙ্গে সময় দেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। মূলত জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতি নেতা-কর্মীদের এই ভালোবাসা এবং নতুন দায়িত্ব শুধু সম্মানের সঙ্গেই নয়, দলের প্রতি নিজের দায়িত্বশীলতার পরীক্ষা হিসেবেও দেখছেন মো. শরীফুজ্জামান শরীফ।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘শরীফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার প্রতি দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আস্থা রয়েছে। সকাল থেকে সারাদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ তারই প্রমাণ দিয়েছে। তাঁর নেতৃত্ব চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনীতিকে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে আমি বিশ্বাস করি। তার হাত ধরেই আমরা আগামীর চুয়াডাঙ্গা নির্মাণের স্বপ্ন দেখছি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে শরীফুজ্জামান শরীফই একমাত্র যোগ্য ব্যক্তি। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। তার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা বিএনপিতে নতুন উদ্যম এসেছে। আমরা দেখছি, তার প্রতি নেতা-কর্মীদের ভালোবাসা ও আস্থা অসাধারণ। দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। শরীফ ভাই সবসময় নেতা-কর্মীদের পাশে থেকেছেন এবং দলের দুঃসময়ে সাহসী ভূমিকা রেখেছেন। আমি আশা করি, তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপি আরও গতিশীল হবে এবং আমরা সকলেই তার পাশে থেকে দলকে এগিয়ে নিতে কাজ করব।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, আমি সেটা শহীদ জিয়ার আদর্শে নির্বাহ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে আমি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা চাই। আমি মনে করি, আমার যা দায়িত্ব, ঠিক সেই একই দায়িত্ব দলের একজন প্রাথমিক সদস্যেরও। দলের তৃণমূল থেকেই দলের ভীত মজবুত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই দলের এবং দেশের উন্নতি সম্ভব। আমরা বিশ্বাস করি, দল সকলের। আমার কাছে এই দলের সকল পর্যায়ের নেতা-কর্মী অত্যাধিক গুরুত্বপূর্ণ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে আমি বদ্ধ পরিকর। আমি সকলকে সাথে নিয়ে দলের জন্য কাজ করতে চাই। আর সে জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সহযোগিতা আমাদের অবশ্যকভাবে প্রয়োজন।

``


সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফকে দিনব্যাপী শুভেচ্ছা জানান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নবনির্বাচিত সাংগাঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিলা দলের যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়র্দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সাংগাঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, যুগ্ম সম্পাদক যুদ্ধ ও সাবেক এমপি হাবিবুর রহমান হবি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ইনামুল হক শাহ মুকুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, নাজমুল আরেফিন কিরণ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী,

``


জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সহসভাপতি এহসানুল হক স্বরাজ, সাধারণ সম্পাদক এম এ তালহা, যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সদর উপজেলার আলুকদিয়া, নবগঠিত মাখালডাঙ্গা, মোমিনপুর, শংকরচন্দ্র ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও বিএনপির এই নেতাকে শুভেচ্ছা জানান সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী