চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজিত সম্মেলনে দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে অনেকেই টুপি ও পোশাকে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষযুক্ত ব্যাচ পরে সম্মেলনে অংশগ্রহণ করেন। নেতা-কর্মীদের এই উদ্যোগে দলীয় ঐক্যের প্রতিফলন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয় কয়েকজন নেতা-কর্মী গাড়ি ও সারা শরীরেও ধানের শীষ আঠা দিয়ে লাগিয়ে রাখতে দেখা যায়। যারা সম্মেলনে অন্য নেতা-কর্মীদের মধ্যেও বিশেষ আকর্ষণে পরিণত হয়। কেউ কেউ মনে করছেন, এটি বিএনপির নেতা-কর্মীদের আগামী নির্বাচনকে ঘিরে প্রস্তুতির প্রতীকী প্রদর্শনী। সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, ধানের শীষ প্রতীক তাদের দলের ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। এ ধরনের প্রদর্শনী দলকে উজ্জীবিত করতে সাহায্য করছে।
সমীকরণ প্রতিবেদন