মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ বিবৃতি: কাউকেই কোনো চাঁদা দিবেন না

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৪ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ বিবৃতি: কাউকেই কোনো চাঁদা দিবেন না

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি -চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে কিছু দুর্বৃত্ত। এতে করে সাধারণ জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা আমাদের কাছে খুবই বিব্রতকর। চুয়াডাঙ্গা জেলার সর্বসাধারণের কাছে অনুরোধ - চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের যাবতীয় খরচ দলীয়ভাবে বহন করা হচ্ছে। তাই জেলার কোথাও কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা টাকা দাবি করলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। বিএনপি কখনোই চাঁদাবাজি সমর্থন করে না। এই চাঁদাবাজির সাথে বিএনপি অথবা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী