মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৪ ইং
আ.লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফর গ্রেপ্তার

দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তাকে সেনাবাহিনী দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নফরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে দুটি রাম দা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে গতকাল মঙ্গলবার তাকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দর্শনা থানায় নফরকে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনী সোপর্দ করে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী