মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে জেলা আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৪ ইং
আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে জেলা আমির রুহুল আমিন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘ভালো মানুষ না হয়ে ভালো মুমিন হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। আমরা সমাজের মানুষের কাছে একজন দায়ী হিসেবে কাজ করি।’ গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাড. রুহুল আমিন আরও বলেন, ‘আমরা এমন একটি দল গঠন করেছি, যা হেরে গেলেও জয়লাভ করে এবং বিজয়ী হলেও জয়লাভ করে। এটি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাভের কারণ।’ আমানত রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘কবি মতিউর রহমান মল্লিক লিখেছেন, `চলো চলো চলো মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভোল ভোল ব্যথা ভোল, মুছে ফেল এই আখিঁ।` আমাদের সকল কথা ও কাজে আমানত রক্ষা করতে হবে। রুকন হয়ে জীবনকে পরিচ্ছন্নভাবে যাপন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা রুকন হতে চাই, একজনকে অভিভাবক হিসেবে গ্রহণ করার জন্য। জামায়াতে ইসলামী আপনার সকল কাজে অভিভাবকের ভূমিকা পালন করতে চায়।’ এছাড়া তিনি বলেন, ‘আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, যদি কাউকে ভালোবাসি আল্লাহ তা’আলার সন্তুষ্টির জন্য এবং কারো ভালোবাসা থেকে বিরত থাকলে সেটাও আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য।’

আলমডাঙ্গা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই শিক্ষা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়্যাত বিভাগের সেক্রেটারি জিয়াউল হক সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। তিনি সূরা সফ এর ওপর দারসুল কুরআন পেশ করেন। তিনি বলেন, ‘আমাদের মনের ভেতরের সকল প্রকার সন্দেহ ও সংশয় দূর করে সঠিক বুঝ নিয়ে আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। কাপুরুষদের জন্য ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন নয়।’

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির দারুস সালাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন ও আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী।

শিক্ষা বৈঠকে অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়্যাত সেক্রেটারি বিল্লাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মো. শফিউল আলম বকুল, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমির আশাদুল হক, ডাউকী ইউনিয়ন আমির সজিবুর রহমান, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মো. আমান উদ্দিন, খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী