রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামীকাল চুয়াডাঙ্গায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৪ ইং
আগামীকাল চুয়াডাঙ্গায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

চুয়াডাঙ্গায় আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত বুধবার ওজোপাডিকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বে (এধহঃৎু) এক্সটেনশনের কাজ এবং বার্ষিক মেরামত কাজ চলবে। এসময়ে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে, যা গ্রাহকদের সাময়িক অসুবিধায় ফেলতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। বিজ্ঞপ্তিতে ওজোপাডিকো লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তর তাদের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক