রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পান বরজে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার 

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পান বরজে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ঘটনার পরপরই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসেন শ্রমিকরা। এসময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেন তারা। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রনয়ন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে মরদেহ দেখে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। পুলিশ কাজ শুরু করেছে। অতি দ্রুতই প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক