মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় জামায়াত নেতা রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
জীবননগরে নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় জামায়াত নেতা রুহুল আমিন

জীবননগর উপজেলা জামায়াতের জাতীয় নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেছেন, ‘জাতির স্বপ্ন পূরণে জামায়াতের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’

গত শনিবার বেলা সাড়ে তিনটায় উপজেলা নির্বাচন পরিচালক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল আরও বলেন, ‘দীর্ঘ দুঃশাসনের পর ৫ আগস্ট থেকে দ্বিতীয় বার স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর থেকে জামায়াত প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। এখন সাধারণ মানুষ নতুন করে বাঁচার যে স্বপ্ন দেখা শুরু করেছে, জামায়াতের নেতা-কর্মীদের সাধারণ মানুষের কাছে যেয়ে এই স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে।’

``

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে জীবননগর উপজেলা জামায়াত কার্যালয়ে কেন্দ্র পরিচালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন সচিব মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী