মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ড্রেনের ভাঙা স্লাব যেন মরণ ফাঁদ

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ড্রেনের ভাঙা স্লাব যেন মরণ ফাঁদ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের প্রবেশ মুখেই রাস্তার মাঝে ড্রেনের ভাঙা স্লাবটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গেট থেকে হাসপাতালের নতুন ভবন পর্যন্ত রাস্তার মাঝে বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীদের বহনকারী ইজিবাবইক এবং ভ্যান-রিকশাগুলো বিপজ্জনক এ ফুটপাত দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল জেলার একমাত্র বড় চিকিৎসাসেবা কেন্দ্র হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসে। পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝখান দিয়ে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ড্রেনের ওপর স্ল্যাবগুলোর প্রায় সবগুরোই ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্ল্যাবগুলো ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। এতে প্রতিনিয়তই গর্তে পড়ে মানুষের জামা-কাপড় নষ্ট হচ্ছে। ড্রেনে দ্রুত স্ল্যাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানিক মিয়া বলেন, ড্রেনের স্ল্যাব না থাকায় এর ফাঁকা জায়গায় পড়ে দুর্ঘটনা ঘটছে। এছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এর সমস্যার সমাধান করা প্রয়োজন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘আমরা গণপূর্ত বিভাগের কাছে অনেকবার লিখিতভাবে জানিয়েছি। এখরও এর কোনো প্রতিকার হয়নি।’

এ ব্যাপারে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোহসিন বলেন, ‘ড্রেনের ওপরের বেশ কয়েকটি স্থানে স্ল্যাব ভেঙে উন্মুক্ত থাকার ফলে মানুষের চলাচলে ঝুঁকিসহ দুর্ভোগ হচ্ছে। বিষয়টি আমাদের মাথায় আছে। আমরা অলরেডি স্ল্যাব তৈরি করে ফেলেছি। এখন শক্ত হলেই স্ল্যাব বসিয়ে এ সমস্যার সমাধান করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী