আলমডাঙ্গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক শহীদ আব্দুল হাই বল্টুর ১২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সেদিন রাত পোহালে ঈদ, সবাই ঈদের আনন্দে ব্যস্ত ছিল। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঈদের চাঁদরাতে আব্দুল হাই বল্টুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ড আমাদের সমাজে ভয়ংকর সন্ত্রাসের একটি উদাহরণ। তারা ১২ বছর ধরে এই শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এখনো তাদের বিচার হয়নি। যা আমাদের জন্য অত্যান্ত দুঃখজনক এবং চিন্তার বিষয়। শহীদ আব্দুল হাই বল্টু আমাদের নেতা ছিলেন, তিনি সমাজের জন্য কাজ করতেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে প্রাণ দিতে হয়েছে।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই দিন আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আমরা শহীদ আব্দুল হাই বল্টুকে স্মরণ করছি। তাঁর আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। এই স্মরণসভা আমাদের জন্য এক নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, তাঁর হত্যার সঠিক বিচার হবে।’
তিনি বলেন, ‘এখন সময় এসেছে, আমরা একসঙ্গে দাঁড়াতে হবে এবং এই নরকীয় হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমাদের সকলকে সোচ্চার হতে হবে, যাতে হত্যাকারীদের আইনের আওতায় আনা যায়। আমাদের সকলের মিলিত প্রয়াস প্রয়োজন, যাতে আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে পারি। এটা শুধু আব্দুল হাই বল্টুর জন্য নয়, বরং আমাদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্যও একটি চ্যালেঞ্জ।’
শরীফুজ্জামান বলেন, ‘আমাদের এই সংগ্রামে সফল হতে হলে শুধু বিচার দাবি করলেই হবে না, বরং আমাদের সবাইকে কাজ করতে হবে। একসাথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, যাতে আমরা শহীদ আব্দুল হাই বল্টুর মতো আর কোনো নেতাকে হারাতে না হয়। তার আত্মা যেন শান্তি পায়, তার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমরা ততদিন পর্যন্ত লড়বো যতদিন না এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়।’
স্মরণ সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়াদ্দর্ার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর সাংগঠনিক আলী আজগর সাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খাঁন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা ও যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম বিশ্বাসের উপস্থাপনায় এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেকান্দার আলী, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারণ সম্পাদক আব্দুল হক মিণ্টু, সংগঠনিক সম্পাদক জসিম, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদ মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্যসচিব রাজু আহমেদ রাজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা স্মরণ সভায় অংশ নেন।
স্মরণসভা শেষে আলমডাঙ্গা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শহীদ আব্দুল হাই বল্টুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
সমীকরণ প্রতিবেদন