মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জামায়াতের কর্মী সমাবেশে আমির ডা. শফিকুর রহমান

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৪ ইং
ঝিনাইদহে জামায়াতের কর্মী সমাবেশে আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইমলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে সোনার বাংলা গড়ার কথা বলে শ্মশানে পরিণত করেছে। একমাত্র আল্লাহ পাকই জালিমদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকার আল্লাহ পাকের নিয়ামত। তারা ভুল করলে ধরিয়ে দেব। কিন্তু একগুঁয়েমি বরদাশত করব না। শুরু থেকেই এই সরকারকে আমরা সহায়তা করছি। আমাদের নেতা-কর্মীরা দেশে শৃঙ্খলা বজায় রাখছে।

জামায়াত আমির গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। পর্দার আড়াল থেকে হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জামায়াত আমির বলেন, যে আল্লাহ জনগণের বুক থেকে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দিয়েছে, সেই আল্লাহই তাদের ষড়যন্ত্র রুখে দেবে। আমাদের ১১ জন দায়িত্বশীল নেতাকে বানানো সাক্ষী ও ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে পাতানো রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচারের জন্য জামায়াত লড়াই করে যাবে।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন, মাওলানা আজিজুর রহমান, ড. মাওলানা মুজাম্মেল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, আব্দুল আলীম, আবু তালিব, ড. মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান, মেহেদী হাসান রাজু, এইচ এম আবু মুসা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী