মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৪ ইং
মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত ও নিরীক্ষা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তিনি মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এমপি আলী আজগার টগরের সহোদর দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী মুনছুর বাবুর যোগসাজশে এসব দুর্নীতি করেছেন।

তার দুর্নীতির মধ্যে রয়েছে- নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকাসহ বিভিন্ন খাত থেকে লাখ লাখ টাকা আত্মসাত। অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের কেনাকাটায় অধিক মূল্য বাড়িয়ে বিল-ভাউচার তৈরি করে এবং বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণকালে ৬৪টি সিসি ক্যামেরা ক্রয়ে এবং শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে খরচসহ লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া প্রধান শিক্ষক নাসির উদ্দীন আহম্মেদ স্কুলের কম্পিউটার আত্মসাৎ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, নাসির উদ্দিন আহমেদ তৎকালীন সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সহপাঠী পরিচয় দিয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে শিক্ষকদের লাঞ্ছিত করেন। তার অর্থ আত্মসাতের ঘটনায় গত বুধবার বেলা ১১টার দিকে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। এ মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নাসির উদ্দীনের পদত্যাগ ও দুর্নীতিবাজ শিক্ষককে অপসারণের দাবি জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি দুই দিন ধরে বন্ধ পাওয়া যায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী