মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ ডিস্টিলারির ইলেক্ট্রিশিয়ানের ভাঙা বাক্সে নতুন তালা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
কেরুজ ডিস্টিলারির ইলেক্ট্রিশিয়ানের ভাঙা বাক্সে নতুন তালা

দর্শনা কেরুজ ডিস্টিলারির সহকারী ইলেক্ট্রিশিয়ান আব্বাস আলীর ভাঙা বাক্স থেকে ৬ বোতল ফরেন লিকার (মদ) উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে কেরুজ ডিস্টিলারির ম্যানেজার রাজিবুল হাসান, নারকোটিক্স অফিসার সানোয়ার হোসেন, কেমিস্ট আব্দুল হালিম এবং ডিস্টিলারি মেম্বার বাবর আলী ওই বাক্স থেকে ৬ বোতল ফরেন লিকার ও ২টি মদের খালি বোতল উদ্ধার করেন। কেরুর এডিএম ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডিস্টিলারির গেটের পাশে বোরিং ঘরে থাকা ভাঙা একটি বাক্স থেকে এসব মদ উদ্ধার করা হয়। এর আগে ডিস্টিলারির এক কর্মচারী আব্বাস আলীকে ভাঙা বাক্সে ফরেন লিকার রেখে তালা দিতে দেখে ডিস্টিলারি ম্যানেজার রাজিবুল হাসানকে জানান। এ ঘটনায় কেরুজ ডিস্টিলারির ম্যানেজার রাজিবুল হাসান কর্তৃপক্ষকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বাক্সটি ভেঙে ফরেন লিকার উদ্ধার করে। এসময় বাক্সের মালিক আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, অভিযোগ অস্বীকার করেছেন ডিস্টিলারির সহকারী ইলেক্ট্রিশিয়ান আব্বাস আলী। তার ভাঙা বাক্সে ৬টি ফরেন লিকার ও ২টি খালি বোতল থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ডিস্টিলারির বোরিং ঘরে থাকা ভাঙা বাক্সটি মেরামতের জন্য বাইরে বের করে রেখেছিলাম। পরিস্কার কর্মী পরিমল এ বিষয়ে জানে এবং বাক্সটি আমি তার সাহায্যে সরিয়েছিলাম। এরপর কে বা কারা নতুন তালা লাগিয়ে রেখেছে, তা আমি জানি না। শত্রুতামূলক কেউ আমার বাক্সে মদ রাখতে পারে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী