মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ জামাই-শাশুড়ী আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
ফেনসিডিলসহ জামাই-শাশুড়ী আটক

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই-শাশুড়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও পাশর্^বর্তী মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম এলাকার করিঞ্চা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফ ও সেনাবাহিনীর সদস্যরা দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় দর্শনা বাসস্ট্যান্ড পাড়া নিজ বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ চায়না খাতুন ও তার জামাই রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

``


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দর্শনা বাসস্ট্যান্ড পাড়ায় অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ৩৯ জন সেনা সদস্য।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী