মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বদলির আদেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা জানালেন এসপি

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বদলির আদেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা জানালেন এসপি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত সহকর্মীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সুপারের অফিসকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মারুফ হোসেন (বরিশাল রেঞ্জ), শফিকুল ইসলাম (কেএমপি, খুলনা), একরামুল হোসাইন (রাজশাহী রেঞ্জ) এবং লাবলু সরদার (এপিবিএন)-কে সম্মান জানানো হয়।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তিনি সকলের পেশাগত ও পারিবারিক কল্যাণ কামনা করেন।
গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বিদায়ী কর্মকর্তাগণ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য চুয়াডাঙ্গা জেলা থেকে ছাড়পত্র গ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী