মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার পেলেন সময়ের সমীকরণ-এর সংবাদকর্মীরা

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৪ ইং
কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার পেলেন সময়ের সমীকরণ-এর সংবাদকর্মীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় অসাধারণ ভূমিকা রাখায় পুরুষ্কৃত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে পত্রিকার প্রধান কার্যালয়ে সংবাদকর্মীদের হাতে পুরষ্কার ও কাজের স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র তুলে দেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।

পুরষ্কার পাওয়া সংবাদকর্মীরা হলেন- নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মো. রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বি এ জীবন, অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর ও সার্কুলেশন সহকারী পারভেজ হাসান। পুরষ্কার প্রদানকালে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে এ অঞ্চলের বহুল প্রচারিত দৈনিক সময়ের সমীকরণ বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মীদের অবদান আমরা গভীরভাবে অনুভব করি। গত ১৬ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৪ খ্রি. পর্যন্ত আমাদের সংবাদকর্মীরা সর্বোচ্চ পরিশ্রম দিয়ে প্রতিটি সংবাদ সংগ্রহ ও গুরত্ব সহকারে পরিবেশন করেছে। সারাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউটে যখন সব মিডিয়া প্রায় বন্ধ, সে সময়ও তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা নিয়মিত পত্রিকা প্রকাশ করতে সক্ষম হয়েছি। এতে পাঠকের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ও সুনাম বেড়েছে। এ অর্জন আমাদের সংবাদকর্মীদেরও। তাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিয়মিত পত্রিকা প্রকাশে ভূমিকা রাখায় আমাদের সংবাদকর্মীদের সামান্য পুরষ্কৃত করা হলো। আশা করি এতে তাদের কাজের স্পৃহা আরও বাড়বে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী