মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদসহ ১৬৩ জন আসামি

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদসহ ১৬৩ জন আসামি

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সহযোগী আমাম হোসেন মিলুসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল ইমাম মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। ওই দিন আসামিরা বেলা ১১টার দিকে মেহেরপুরের শহরের বড়বাজার, সদর হাসপাতাল মোড়, কলেজ মোড়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো রাম দা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাঁশের লাঠিসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়-ভীতি, খুন, জখম করার উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে মহড়া দিতে দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন আন্দোলনরত ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ ভীতসন্তস্ত্র হয়ে পড়ে এবং আসামিদের হামলায় ছাত্র-জনতা এদিক-সেদিক ছোটাছুটি করার সময় আসামিরা উপস্থিত ছাত্র ও জনতাকে খুন-জখমের হুমকি প্রদান করে।
মামলার এজাহারে আরও বলা হয়, পরে ৫০-৬০ জন অজ্ঞাতসহ আসামিরা হাসপাতাল মোড়ে উপস্থিত হয়ে সন্ত্রাসী স্টাইলে মিছিল করে অন্যান্য সাধারণ মানুষ ও সাধারণ ব্যবসায়ীদের হুমকি প্রদান করে ত্রাস সৃষ্টি করে। এতে সাধারণ মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং জীবন বাঁচানোর জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে আসামিরা হুমকি দিতে দিতে মেহেরপুর শহরের দিকেসহ বিভিন্ন দিকে চলে যায়। বর্তমানে সাধারণ মানুষজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা আতঙ্কের মধ্যে আছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী