মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেই নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
সেই নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানার দুটি পৃথক মামলায় নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল শনিবার বেলা দুইটার দিকে পুলিশ তাকে আদালতে নিলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোকান ভাঙচুরসহ লুটপাটের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুক। একইদিন দুপুরে লাল্টুকে সেনাবাহিনী আটক করে। পরে রাতে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুক। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নুরুজ্জামান লাল্টুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
ফারুক তার অভিযোগে উল্লেখ করেন, লাল্টু ও তার লোকজন দোকান ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সাথে দোকানে থাকা ২২ লাখ টাকার মালামালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী