দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন দৈনিক সমেয়র সমীকরণের অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর। তাঁর ঘর আলো করে এসেছে আরো একটি ফুটফুটে কন্যা সন্তান। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০মিনিটে কার্পাসডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তার স্ত্রী আরমিনা আক্তার। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সালেকিন মিয়া সাগর তাঁর নবজাতক সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে, আবারো কন্যাসন্তানের বাবা হওয়ায় সালেকিন—আরমিনা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার।
সমীকরণ প্রতিবেদন