মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

চুয়াডাঙ্গায় ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জাফরপুরে অধিগ্রহণকৃত জমির স্থানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে চেক প্রদান করা হয়।

এবার জাফরপুর ও হায়দারপুর মৌজার ১১ জন জমির মালিকের মধ্যে মোট ১ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯২৫ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। চেক হস্তান্তর করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল (রাজস্ব শাখা ও ভূমি অধিগ্রহণ শাখা)।

চেক হস্তান্তরকালে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল বলেন, ‘চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান কার্যক্রমে গতিশীলতা আনতে জেলা প্রশাসক বিশেষ নির্দেশনা দিয়েছেন। অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে।’ উল্লেখ্য, বিজিবি অধিগ্রহণ সাইটে আজসহ এ পর্যন্ত মোট ১৪ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী