শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৪ ইং
আলমডাঙ্গায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার লাল ব্রিজ মোড়ে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানে মূল্যতালিকা না থাকায় মেসার্স কাশেম ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মেসার্স আল্লাহর দান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী এনামুল হক, আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ আহমেদ রানা ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ফলন্ত পাতাকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা