মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এ উৎসবের উদ্বোধন করা হয়। লোকজ সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

``

অনুষ্ঠানের শুরুতেই লোকসংগীতের মাধ্যমে উৎসবটিকে প্রাণবন্ত করে তোলেন বাউল শিল্পী মজিদ। নুসরাত জাহান করবির প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবটিকে রাঙিয়ে তোলেন শিল্পীরা। বিভিন্ন ধরনের লোকজ গানে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। শিশু শিল্পীদের লোক গানের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

``

জমকালো সন্ধ্যায় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ প্রমুখ।

``

উৎসবটিকে ঘিরে সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানস্থলে দর্শকদের ভিড় হতে শুরু করে। দীর্ঘসময় পর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের এই সন্ধ্যায় খুব চমৎকার পরিবেশনা দেখলাম। সাহিত্য সংস্কৃতি বাঙালির প্রাণ। বাংলার ঐতিহ্য ধারে রাখতে হলে লোকজ সাংস্কৃতিক উৎসবের বিকল্প নেই।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী