মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি আনার হত্যায় জড়িত শিমুল ভুঁইয়ার কল লিস্টে নাম আ.লীগ নেতা বাবুর

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৪ ইং
এমপি আনার হত্যায় জড়িত শিমুল ভুঁইয়ার কল লিস্টে নাম আ.লীগ নেতা বাবুর


কললিস্টে নাম থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবুকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের রায়হান উদ্দীন বিশ^াসের ছেলে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন।
গ্রেপ্তার বাবুর বড় ভাই কাজী গিয়াস আহম্মেদ গতকাল শুক্রবার দুপুরে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপির একটি দাল তাকে বাসা থেকে নিয়ে যায়। আনার হত্যার মাস্টারমাইন্ড শিমুল ভুঁইয়ার কললিস্টে নাম থাকায় বাবুকে পুলিশ নিয়ে গেছে বলে কাজী গিয়াস জানান। তিনি আরও জানান, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডাক্তার টুটুল। সেই সূত্র ধরে আমানউল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া এবং শাহীন উভয় আমাদের আত্মীয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের শুধু কেবল আত্মীয়তার সম্পর্ক, এই বাইরে কিছু নেই।
এদিকে, বাবু গ্রেপ্তার হওয়ার পর ঝিনাইদহ, কোটচাঁদপুর ও কালীগঞ্জের আওয়ামী লীগের অনেক নেতা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ আবার প্রশাসনের নজরদারিতেও আছেন। এ অবস্থায় বাবু গ্রেপ্তার হওয়া এমপি আনারের সঙ্গে বিরোধ আছে, এমন অন্যান্য নেতারাও ভয়ে তটস্থ হয়ে পড়েছেন।
আওয়ামী লীগ নেতা বাবু গ্রেপ্তারের বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যেয়ে পরে গ্রেপ্তার দেখিয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী