মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর ইন্তেকাল

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক বীরজনতার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ারদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

``

পারিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ারদার দীর্ঘদিন ধরেই কিডনি ও ফুঁসফুঁসের জটিল রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকার সিকেডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৈয়ব আলী জোয়ারদারের মৃত্যুতে ঝিনাইদহের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তৈয়ব আলী জোয়ারদার ১৯৬৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৫ বছর তিনি দৈনিক বাংলাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এদিকে, গতকাল দুপুরে মরহুমের গ্রামের বাড়ি শৈলকুপার দুধসর প্রথম ও বিকেলে ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ঝিনাইদহ পৌর গোরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন হয়। তৈয়ব আলী জোয়ারদারের মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী