মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় পুলিশ-প্রশাসনের বিশেষ যৌথ মহড়া

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় পুলিশ-প্রশাসনের বিশেষ যৌথ মহড়া

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ মহড়া দিয়েছে প্রশাসন। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ যৌথ মহড়ায় অংশ নেন।
তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষের ঝামেলা লেগেই আছে তিতুদহ ইউনিয়নে। দুই উপজেলার সকল ভোট কেন্দ্রের ন্যায় তিতুদহেও ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশে নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তিতুদহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, গতকাল পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্রার্থীর কর্মী-সর্মথকদের একত্রিত করে উপদেশমূলক সভা করেছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
এসময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে। এই নির্বাচন নিয়ে কোনো ধরনের কারসাজি করতে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে, এই ইউনিয়নের সাধারণ জনগণ নিজেদেরকে নির্বাচনে মুখরতায় সব থেকে এগিয়ে থাকার দাবি করছেন। প্রতিনিয়ত হুমকি ও সংঘর্ষমূলক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী জানায়, তিতুদহ ইউনিয়নে চেয়ারম্যান শুকুর আলী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপুর কর্মী-সর্মথকরা ভোটের মাঠ গরম রেখেছে।
গিরিশনগর বাজারে অনুষ্ঠিত প্রশাসনের উপদেশমূলক সভায় চেয়ারম্যান শুকুর আলী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপুর কর্মী সর্মথকদের একত্রিত করা হয়। সভায় জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনের মাঠ শান্তিপূর্ণ রাখতে কয়েক স্তরের প্রশাসনিক টিম সর্বদা তদারকিতে থাকবে। এসময় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা উপস্থিত ছিলেন।

``

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ মহড়া দিয়েছে। গতকাল রোববার দুপুরে থেকে পুলিশ-র‌্যাব, ডিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মহড়া পরিচালনা করেন। প্রশাসনের এই মহড়া দল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সচেতনতামূল বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, ‘আপনারা এখানে এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। আপনাদের একটা সুনাম আছে। আপনারা ভালো মানুষ। আমি পুলিশ সুপার আমার সাথে জেলা প্রশাসক মহোদয় আছেন। আমিসহ আমার পুরো টিম, জেলা প্রশাসনের পুরো টিম রয়েছে। আমাদের সাথে আছে র‌্যাব, পুলিশ, আনসার সদস্যসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন। আমরা এতোগুলো মানুষ এসেছি এই ভোট যেন সুষ্ঠু হয়, সেই পরিস্থিতি নিশ্চিত করতে। আপনাদের কোনো অভিযোগ থাকলে বলেন, কেউ আপনাদের বিরক্ত করবে, সে সাহস দেব না। কেউ ভোট দানে বাধা দিলে সাথে সাথে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। আপনারা সচেতন মানুষ আপনাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কেউ বাঁধা দিলে আমরা আপনাদের পাশে আছি।’
উল্লেখ, আগামী ২১ মে মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী