মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুল আলম

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুল আলম

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরশাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। টানা ১৪ দিন হাসপাতালে অনুপস্থিত থাকায় তাকে এই নোটিশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টানা অনুপস্থিত থাকায় প্রথমে তাকে কর্মচারীদের মাধ্যমে শোকজ নোটিশ পাঠানো হয়। তবে তিনি সেটি গ্রহণ করেননি। পরে তাকে ই-মেইলে নোটিশ পাঠানো হয়। তিনি সেটিরও কোনো জবাব দেননি।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ মে থেকে হাসপাতালে আসেন না আরএমও আরশাফুল আলম। নেননি কোনো ছুটি। তাঁর সঙ্গে প্রতিদিন যোগাযোগের চেষ্টা করে সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আরশাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েও কোনো জবাব পায়নি তারা। আরএমও হাসপাতালে এসে গোপনে হাজিরা খাতায় সই করতে পারেন বলে কথিত রয়েছে। তাই হাজিরা খাতা রাখা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজের হেফাজতে। এদিকে, দীর্ঘদিন আরএমও আরশাফুল আলম অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজনকে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব দেওয়া হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ বলেন, ‘২ মে থেকে হাসপাতালে আসছেন না আরএমও। আমরা যোগাযোগের চেষ্টা করলেও তিনি রেসপন্স করছেন না। এ কারণে তাঁকে ১২ তারিখে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, তবে তিনি সেটি রিসিভ করেননি। এরপর তাঁকে ই-মেইলে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি তার জবাব দেননি। হাসপাতাল পরিচালনায় স্বার্থে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে ডা. মোস্তাফিজুর রহমান সুজনকে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন সাজ্জাৎ হাসান বলেন, ‘এমন সমস্যা হলে সেখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি না পারলে আমাকে লিখিতভাবে জানাবেন। তখন আমি ব্যবস্থা নেব।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী