মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে নঈম জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ মে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে উজলপুর, কোটালী, ঝাঁঝরি, বেগমপুর বাজার, নওদা হরিশপুরে গণসংযোগ করেন তিনি। এছাড়াও পৌর ৭ নম্বর ওয়ার্ডের নূরননগর কলোনিপাড়ায় ঘোড়া প্রতীকের পক্ষে মতবিনিময় সভা করেন নঈম হাসান জোয়ার্দ্দার। এসব গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর ভাগ্য নির্ধারণ করা হবে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষ কতটুকু নাগরিক সেবা পাবে তাও এই নির্বাচনের ওপর নির্ভর করছে। আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নঈম জোয়ার্দ্দার এই উপজেলাকে আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আরো বলেন, আমি উপজেলা নির্বাচনে বিজয়ী হলে এই উপজেলকে স্মার্ট আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে তৈরি করব। সদর উপজেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের নাগরিক সেবা ও সুরক্ষা রক্ষাতে আমি কাজ করব। তাই আগামী ২১ মে উপজেলা নির্বাচনে আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
গণসংযোগকালে ঘোড়া প্রতীকের কর্মী-সর্মথকসহ সাধারণ ভোটাররা আসন্ন সদর উপজেলা নির্বাচনে নঈম হাসান জোয়ার্দ্দারের ঘোড়া প্রতীকে ভোট দিবেন এবং তার জন্য আগামী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কাজ করবেন বলে একাত্মতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা পিরু মিয়া, বিপ্লব হোসেন, আজিম উদ্দিন, বিপুল শরিফ, ইমরান হোসেন, তরু মিয়া, চঞ্চল, ছোট বিপুল, কালু মিয়া, লোকমান, নাসির উদ্দিন, আজান, মিলন, জাহাঙ্গীর, রাসেল, খালিদ মন্ডল, সাবান, আসাদ, রাজা মিয়া, বিপ্লব হোসেন, ওয়াসিম, রনি, জনিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী