চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট আলমডাঙ্গা গড়তে হলে এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুকে বিজয়ী করার বিকল্প নেই। আপনারা প্রতিটা কর্মী একেকজন জিল্লু হয়ে যান। আপনারা যদি জিল্লুকে বিজয়ী করতে পারেন, তাহলে ধরে নেবো এ বিজয় দিলীপের হয়েছে।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, এই নির্বাচনে আপনারা সজাগ থাকবেন। এখানে যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা থাকবেন, এরমধ্যে হয়তো অনেকে ম্যাকানিজমে থাকতে পারে। তাই সে সুযোগ দেওয়া যাবে না। এই আলমডাঙ্গাবাসী দিলীপকে অর্থাৎ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেই অধিকার নিয়ে বলছি, আপনারা আগামী ২১ মে তারিখে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জিল্লুকে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন।
তিনি বলেন, আগামি দিনে যদি সফলভাবে রাজনীতি করতে হয়, তাহলে জিল্লুকে বিজয়ী করতেই হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে জিল্লুকে পাশ করানোর। জিল্লু গতবার নির্বাচনে অংশ নেওয়ার আগে ইউপি চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আপনারদের কারও ভাই, কারও স্বজন, সেই হিসেবে আন্তরিকভাবে তার ভোট করবেন। তিনি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অধিক সতর্কতার সাথে জিল্লুর রহমানের নির্বাচনে সর্বাত্মক ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ রাখেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও এই উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। তিনি বলেন, আমার নেতা দিলীপ কুমার আগরওয়ালার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি সঠিক নেতৃত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন। আর আপনারা সবাই ২১ তারিখ আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে সঠিক নেতৃত্ব বেচে নেবেন। আপনাদের প্রতি সেই অনুরোধও রইলো।
এছাড়া মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, বেলগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, খাসকররা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, পৌর কাউন্সিলর আশরাফুল হক বাবু, সাইফুল মুন্সি, ডাউকি ইউনিয়ন আওয়মী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ডা. আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাখা, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোল্লা সেলিম, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম জহুরুল ইসলাম ঝন্টু।
আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার তপুর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়নের শরিফুল ইসলাম ফেলু, কমল, নাগদাহ ইউনিয়নের মিশর মেম্বার, লিটন মেম্বার, সাইফুল ইসলাম, ডাউকি ইউনিয়নের সাঈদ মেম্বার জেকের আলী, জামজামি ইউনিয়নের রিপন শাহ, কামাল হোসেন, খাসকররা ইউনিয়নের মোয়াজ্জেম আলী, রুহুল আমীন, হারদী ইউনিয়নের আশরাফুল হক, বারাদী ইউনিয়নের শরিফুল মেম্বার, হাসিবুল মেম্বার, শরিফুল মেম্বার, ভাংবাড়িয়া ইউনিয়নের কামাল হোসেন, চিৎলা ইউনিয়নের রবিউল হক মল্লিক, জেহালা ইউনিয়নের জনি, ইলা মেম্বার, গাংনী ইউনিয়নের শিহাব, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, যুবলীগ নেতা শাহিন, সনি, ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান, সাকিব, রাব্বিসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী।
সমীকরণ প্রতিবেদন