মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিও সংস্থার বিরুদ্ধে কতিপয় কর্মীর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৪ ইং
সিও সংস্থার বিরুদ্ধে কতিপয় কর্মীর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা সিওর বিরুদ্ধে কতিপয় সাবেক কর্মচারীর অপপ্রচার, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক সামছুল আলম, পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান, পরিচালক (ঋণ কর্মসূচি) ওবায়দুর রহমান, পরিচালক (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) সরোজ কুমার দাস, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড টিপু সুলতান ও এমআইএম অফিসার রাজু আহম্মেদ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১৯৮৬ সাল থেকে সিও সংস্থাটি ঝিনাইদহসহ দেশের ৪৩টি জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে শত শত বেকার যুবক-যুবতির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর্থিক সুবিধার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, বহুবিবাহ রোধে সচেতনতা, যৌতুক, আত্মহত্যা রোধসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। কিন্তু কিছুদিন ধরে সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মচারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তাদের অপকর্ম ঢাকতে তারা সংস্থার বিরুদ্ধে মিথ্যা তথ্য রটিয়ে বেড়াচ্ছে। সংস্থার টাকা আত্মসাৎ করে তারা সংস্থার বিরুদ্ধেই উল্টো মামলা করেছে, মিথ্যা তথ্য পরিবেশন করছে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্থার পরিচালক (সার্বিক) ওহিদুর রহমান বলেন, সিও এনজিওটি আপনাদের ভালোবাসায় আজ মহিরূুহ বৃক্ষে পরিণত হয়েছে। এই বৃহৎ সংস্থাটি পরিচালনা করতে গিয়ে ভুলত্রুটি স্বাভাবিক। তবে সংস্থাটির কতিপয় কর্মী যেভাবে টাকা আত্মসাৎ করে উল্টো সংস্থাটির বিরুদ্ধে বিষোদ্গার করছে তা খুবই দুঃখজনক। তিনি সিও এনজিও পরিচালনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী