মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২ লাখ টাকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী আবু তালেব

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
২ লাখ টাকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী আবু তালেব

আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. আবু তালেব। তিনি ঘোড়া প্রতীকে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি উপজেলা শহরের আনসার মণ্ডল ও জাহিদা বেগম দম্পত্তির সন্তান। তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএলএম পাস।

আইন ব্যবসা থেকে মো. আবু তালেবের বার্ষিক আয় ৩ লাখ টাকা। তাঁর নিজ নামে ৩ লাখ ২ হাজার টাকার অস্থাবর সম্পদ ও .২৪২৫ একর স্থাবর সম্পতি আছে। তাঁর স্ত্রীর ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের চার ভরি স্বর্ণ আছে। তাঁর ও তাঁর স্ত্রীর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৪ লাখ ৮৫ হাজার এবং .২৪২৫ একর সম্পতি।

আবু তালেবের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, আইন ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩ লাখ টাকা। নিজের কাছে নগদ টাকা আছে ২ লাখ টাকা। নিজ নামে ব্যাংকে আছে মাত্র ২ হাজার টাকা। ব্যবহৃত টিভি ও ফ্রিজ ৫০ হাজার টাকা এবং ২টি খাট ও টেবিল-চেয়ার ৫০ হাজার টাকার। নিজ নামে .০৩ একর জমি, পৈত্রিক সূত্রে পাওয়া .১৩ একর কৃষি জমি এবং .০৮২৫ একর অকৃষি জমি আছে। তাঁর নামে একটি ফৌজদারী মামলা চলমান আছে এবং একটি ফৌজদারী মামলা থেকে তিনি অব্যহতি পেয়েছেন। তাঁর কোনো ঋণ নেই।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী