মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত

দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দামুড়হুদা উপজেলায় ভাইস  চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির। এবং জীবননগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জীবননগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কেল রহমান বলেন, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় দুইজন ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী