মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোচিং সেন্টারও বন্ধ থাকবে

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৪ ইং
শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোচিং সেন্টারও বন্ধ থাকবে

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র জাহাঙ্গির আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) উম্মে ফারহানা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, সরদার আল-আমিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা মৎস্য এবং প্রাণিসম্পদ বিভাগের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন স্থানে মাংস বিক্রির দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখতে হবে। কোনো কসাইখানা অপরিষ্কার হলে সেটি পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোচিং সেন্টারও বন্ধ থাকবে। সংশ্লিষ্ট্যরা এ বিষয়ে খেয়াল রাখবেন। দুঃখের বিষয় অনেক অভিভাবক স্কুল কেন বন্ধ হচ্ছে না সেটির খোঁজ নেন, কিন্তু তিনি তার সন্তানকে কোচিংয়ে পাঠাচ্ছেন। অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিশুর স্বাস্থ্যঝুঁকি হবে এমন কিছু করা যাবে না।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সরকারের নানা রকম উন্নয়নমূলক প্রকল্প চলমান আছে। কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, আপনারা খেয়াল রাখবেন। কাজের মান সুন্দর ও ভালো হওয়ার জন্য বুঝে নিতে হবে।

সভায় গরমে লোডশেডিংয়ের বিষয়ে জেলা প্রশাসক জানতে চাইলে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর পক্ষে জানানো হয়, তাঁদের কোনো লোড শেডিং নেই। তবে পল্লি বিদ্যুৎ এর পক্ষে জানানো হয়, সামান্য লোড শেডিং থাকছে। সাপ্লাই কম আসায় ৪/৫ ঘণ্টা পর পর এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে।

এসময় জেলা প্রশাসক বলেন, এগুলো সাধারণ মানুষ যেন জানে। কেন কতটুকু লোডশেডিং হচ্ছে সেটি সুবিধাভোগীদের জানাতে হবে। তিনি বলেন, গরমে অনেকে এসি ভিন্ন ভিন্ন মুডে রাখেন। তবে এসি ২৫ ডিগ্রিতে রাখলেই সব থেকে ভালো হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে বলেন, চারটি উপজেলা নির্বাচন সামনে। সবগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। যদিও তারিখ ঠিক হয়নি, তবে খুব দ্রুতই নির্বাচন কমিশনার মহোদয় চুয়াডাঙ্গায় আসবেন। বিসিকের উদ্দেশ্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমরা বিসিককে কার্যকর রূপে দেখতে চাই। উদ্যোক্তাদের আগ্রহী করতে হবে। বিসিকের একটি সভার সিদ্ধান্তের বরাত দিয়ে জেলা প্রশাসক বলেন, অভিজ্ঞতা নেয়ার জন্য কুষ্টিয়ায় সফল বিসিকে উদ্যোক্তাদের পরিদর্শনের কথা ছিল। সেটি দ্রুতই করতে হবে।

ফসলের বীজের বিষয়ে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এই অঞ্চলের জন্য উপযুক্ত নয়, এমন বীজ যেন এখানে বিক্রি করা না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের কোনো কৃষক যেন প্রতারিত না হয়। জেলা প্রশাসক পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় বাজার শহীদ হাসান চত্বরে অল্প কিছুদিন একটু শৃঙ্খলা থাকলেও আবার আগের মতো হয়ে গেছে। এই স্থানটির বিষয়ে মেয়রের কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গার উন্নয়ন আমাদের সকলের হাতে। সকলে মিলে এই জেলার উন্নয়নে একযোগে কাজ করতে হবে।

সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, সবাই মিলে আন্তরিক হলে চুয়াডাঙ্গাকে আন্তরিক করা যাবে। চুয়াডাঙ্গার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হলেও আন্তরিকতার প্রয়োজন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী