মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আর বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে করা হয়েছে জরিমানা। ছেলে ও মেয়ের বিয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়ায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা করেন।

এ সময় সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ায় বাল্যবিবাহ হচ্ছে। পরে সদর থানা-পুলিশের একটি টিমকে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় ছেলের বয়স ২১ না হওয়ায় তার বাবা সাহাবুল ইসলামকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা এবং কনের বয়স ১৮ না হওয়ায় তার বাবা আজিম উদ্দিনকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উভয় পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবগত করে মুচলেকা নেওয়া হয়।     



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী