মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজনে করে প্রাণিসম্পদ দপ্তর। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’।
চুয়াডাঙ্গা:
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রাণিসম্পদের সম্প্রসারণ ও সমৃদ্ধশালী করতে এ আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কাইছার ইকবাল ও প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত জেলা কর্মকতা মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ডা. এএসএম শহীদসহ বিভিন্ন এলাকা থেকে আসা খামারীরা। ৪২টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়াসহ পাখি প্রদর্শন করেন খামারীরা।

``

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আজকের এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও এক ধাপ এগিয়ে যাবে। আজকের খামারী তাদের গরু ও ছাগল লালন-পালন করে পুষ্টির চাহিদা মেটাচ্ছে। চুয়াডাঙ্গার ব্লাক বেঙ্গল ছাগল ব্রান্ড। প্রান্তিক পর্যায়ের গৃহিণীরা ছাগল লালন-পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। বাংলাদেশের মানুষের পুষ্টির যোগান দিচ্ছে খামার মালিকরা। গরুর পর্যাপ্ত মাংসের চাহিদা পূরণ করছে দেশের সকল খামারী মালিকরা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে খামারী মালিকরা অবদান রাখবে বলে মনে করি।’

``

ওয়েভ ফাউন্ডেশনের অংশগ্রহণ:
জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চুয়াডাঙ্গার উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রাণির সাথে সংশ্লিষ্ট সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, ক্যাটেল খামারী, ছাগল খামারী, পোল্ট্রি খাত, ভেটেরিনারি মেডিসিন কোম্পানি, মেসিনারীস কোম্পানি, প্রাণিফিড কোম্পানি অংশগ্রহণ করে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চুয়াডাঙ্গার’র আমন্ত্রণে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপির আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্প অংশগ্রহণ করে। মেলায় আরএমটিপি’র খামারীদের উৎপাদিত বিভিন্ন পণ্যে যেমন, ভার্মি কম্পোস্ট সার, নেপিয়ার ঘাস, সাইলেজ, ইউরিয়া মলাসিয়াস স্ট্র (ইউএমএস) মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্টের প্রক্রিয়াজাতকৃত মাংস, ভূড়ি, পায়া, মাংসের আচার, খামার যান্ত্রীকিকরণ যন্ত্র যেমন, ঘাস ও খড় কাটার মেশিন, প্রানির খাদ্য ভাঙ্গানোর মেশিন, দুধ দোয়নোর মিল্কিং মেশিং, অটোমেটিক মিষ্টি তৈরির মেশিনের মিষ্টি, ঘি, পনির ও ভ্যাকসিন হাবসহ বিভিন্ন উদ্যোগ প্রর্দশন করা হয়। মেলায় আরএমটিপি ওয়েভ ফাউন্ডেশন ১ম স্থান অর্জন করেন। আরএমটিপি পিকেএসএফ, ইফাদ ও ডানিডার আর্থিক ও কারিগরি সহায়তা এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় বাস্তবায়ন হয়।

``


আলমডাঙ্গা:
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আলমডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এর ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারীদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি, আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি কৃষক ও খামারীদের ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গণু, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, ভেটেরিনারি সার্জন ডাক্তার বায়োজিদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় আরো বক্তব্য দেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মুস্তাকিন মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এর আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক ও জেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. হারিছুল আবিদ। প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, মুরগী, কবুতর, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণির মোট ৪০টি স্টল স্থান পায়। আলোচনার পরবর্তীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

``


মুজিবনগর:
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আয়োজনে এবং মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে গতকাল সকাল সাড়ে ১০টায় মানিকনগর বল্লভপুর নিকটস্থ আমবাগানে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। পরে প্রদর্শনী প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাউছার আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রাণিসম্পদ অফিসেরএল এফ এ মিঠুন আলীসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রদর্শনীতে গাভি, ষাড়, ছাগল ও ভেড়া পালনসহ বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন প্রাণির মোট ৫০টি স্টল স্থান পায়।
ঝিনাইদহ:
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই ¯ে¬াগানে ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের অধ্যাপক ডা. আবু জাফর মো. ফেরদৌস, বেগম মানছুরা হাছিন, সদর উপজেলা মৎস্য অফিসার গোলম সরওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনোজিৎ কুমার মন্ডল ও সম্প্রসারণ কর্মকর্তা ডা. তারেক মুসা।
আলোচনা সভা শেষে ঝিনাইদহের ২৪টি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন ও সিমেন সংরক্ষণের জন্য জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিজ প্রদান করা হয়। এছাড়া সেখানে আয়োজন করা হয় প্রাণি প্রদর্শন। জেলার বিভিন্ন স্থান থেকে শৌখিন খামারীসহ খামারিরা তাদের পশু প্রদর্শন করেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২২ এপ্রিল।
হরিণাকুণ্ডু:
হরিণাকুণ্ডুতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু পৌর মেয়র ফারুক হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল কুমার কুন্ডু।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুলতানা বেগমের সঞ্চালনায় প্রর্দশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারীগণ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলায় ৫০টি স্টলে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট গাভী, ছাগল, কবুতর, হাঁস-মুরগী, ভেড়া, কবুতর, দুধের ক্রিম সেপারেটর মেশিন, ঘাস চাষ, ঘাস কাটা মেশিন, কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা বিষয়ক কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে পশুপালনে দক্ষতার পরিচয় দেওয়ায় তিনটি বিষয়ের উপর উপজেলার নয়জন খামারির মাঝে পুরস্কার স্বরূপ সর্বমোট ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী