মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও জীবননগর উপজেলা পারিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
দামুড়হুদা ও জীবননগর উপজেলা পারিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চুয়াডঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জেলা নির্বাচন অফিস মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান মনোনয়ন ফরম যাচাই-বাছাই করেন।

দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই বর্তমান চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু ও চাচাচো চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এবং মো. আবু তালেব মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন, মো. শফিউল কবির, মো. আব্দুর রাজ্জাক ও মাজেদুল ইসলাম। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মোছা. সাহিদা খাতুনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সকলের মনোনয়ঢন বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কাজী সামসুর রহমান চঞ্চল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন- মহিলা ভাইস চেয়ারম্যান জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আয়েশা সুলতানা লাকী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনুকা আক্তার রিতা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী