মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গার কালিদাসপুর জিকে ক্যানেলের পাড়ে নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার বলেন, আজ বাঙালি জাতির নতুন বছরের সূচনা। এই সূচনার দিন আপনারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এর জন্য আপনাদের সাধুবাদ জানাই। আমরা কিছুক্ষণ আগে একটা ভালো প্রোগ্রাম করে আসলাম। সেখানে আমার একটা কথা ছিল। আমরা হয়ত, বিগত বছরটি ন্যায়-অন্যায় মিলিয়েই কাটিয়েছি। যা কিছু অশুভ তা পরিত্যাগ করে আমরা নতুন বছরে শুভোর পথে হাঁটতে পারি কি না, এটাই সবার কাম্য হোক।

তিনি আরও বলেন, ‘হাসপাতাল নির্মাণের এই উদ্যোগটা মহৎ। তবে তা শেষ করতে হবে। একটা কাজে হাত দিলে সমাপ্ত করতে হবে। কারণ দেখা গেছে অনেক অবকাঠামো তৈরি হয়ে পড়ে আছে, সে কারণে কথাটা বললাম। যাই হোক হাসপাতাল মানে সেবা পাওয়ার সর্বোত্তম জায়গা। চোখে যাদের সমস্যা আছে, তারা এখানে সেবাটা পাবে। ডাক্তাররা মহৎ এবং তারা জনগণের সেবা করার শপথ নিয়ে মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তার হিসেবে বেরিয়ে আসেন। তাদের মধ্যে সব ডাক্তারই ভালো নয়, সব ডাক্তারই খারাপ নয়। সুতরাং আমি অত্র এলাকার সন্তান হিসেবে বলব, উদ্যোগ যেমন নিয়েছেন, হাল ছাড়লে হবে না। হাল ধরে রাখতে হবে। প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। এখানে অনেক ব্যাপার আছে, ডাক্তারদের অ্যাপয়েনমেন্ট, আনুষঙ্গিক কর্মচারী ব্যাপার আছে। সঠিকভাবে হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য যা করা দরকার, যারা এর উদ্যোক্তা, তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। ভালো কাজ করতে গেলে পেছন থেকে টান থাকে। অনেকের অনেক কথা থাকে, অনেকেই অনেক কথা বলে। যাহোক সবকিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হসপিটাল প্রতিষ্ঠার জন্য কোনো বিষয়ে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাদের সাথে থেকে সবরকম সহযোগিতা করব।’

খালিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলা-শুকতারা চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ড. শেখ আব্দুল কাদির।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী