মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে তিনি নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার এবং মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার রাহুল রায়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহিউল আলম ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা।

উল্লেখ্য, গত ৯ মার্চ সদর উপজেলার মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী