মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিলল ৭৭০ বোতল ফেনসিডিল, চালক পলাতক

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২৪ ইং
মিলল ৭৭০ বোতল ফেনসিডিল, চালক পলাতক

চুয়াডাঙ্গায় ঝড়ের কবলে পড়া একটি কাভার্ড ভ্যান থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সদর থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ খবর পায়, ফেনসিডিলবাহী একটি কাভার্ড ভ্যান চুয়াডাঙ্গা সড়ক ভবনের সামনে দুর্ঘটনার কবলে পড়েছে। সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ন- ১৫-৪৩১১ রেজিস্ট্রেশনের কাভার্ড ভ্যানটি হেফাজতে নেয়। পরে ওই কাভার্ড ভ্যানটি তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির এক পর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা গোপন চেম্বার থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটি দর্শনার দিকে থেকে শহরে প্রবেশ করে। ভোরে ঝড় শুরু হলে পথের মধ্যে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে সকালে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় কাভার্ড ভ্যানের চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার পরে চালক বা সহকারী কাউকে স্থানীয়রা সেখানে দেখেনি। দুর্ঘটনার পরই তারা পালিয়েছে।

ফেনসিডিলবাহী কাভার্ড ভ্যান আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সড়ক দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি রেখে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একিটি মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন, গাড়িটির প্রকৃত মালিক অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী