চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা প্রথম রোজা থেকে মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি শুরু করেছেন। যা এখনো চলমান এবং শেষ রোজা পর্যন্ত চলবে। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিচালনায় চলমান এই কর্মসূচি চুয়াডাঙ্গা জেলাজুড়ে খুবই প্রশংসা কুড়োচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ইফতার বিতরণ করা হয়। পরে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে সেহরি বিতরণ করা হয়। জেলা যুবলীগ নেতা আরিফুল ইসলামের পরিচালনায় এদিন ইফতার ও সেহরি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী, অ্যাড. মুনিবুল হাসান পলাশ, শরিফুল ইসলাম চৌধুরী ফেলু, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, রাসেল, সুজন, মো. জানিব, হোসেন, শিলন, বাদশা, মিঠুন, সাদিকুর, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, হাবিব, বাঁধন, আমিন, তানজিল, মিরাজ, শাওন, তালাদ, তানভীর, রাজীব, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শেখ সজিব প্রমুখ। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা মাসব্যাপী এই মহতী কার্যক্রম পরিচালনা করছে।
সমীকরণ প্রতিবেদন