মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি বধ্যভূমি পরিদর্শন শেষে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে। তারা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর জন্য সুবিধাবাদী রাজনৈতিক নেতা, ভূমিদস্যু ও সমাজ বিরোধী লোকেরা দায়ী। এরা বিভিন্ন সময় এই সব কিশোর গ্যাংকে ব্যবহার করছে। পুলিশ এদের মাঝে মধ্যে ধরে জেলহাজতে প্রেরণ করছে, কিন্তু এদের পৃষ্ঠপোষকেরা তাদের জামিন করে নিয়ে আসছে। তারা কিশোর হওয়ার কারণে কাস্টরিতে রাখা যাচ্ছে না, তাদের সংশোধনাগারে পাঠাতে হচ্ছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিভাবকেরা অনেকাংশে দায়ী। কারণ অভিভাবকেরা তাদের সন্তানদের চাহিদা মেটাতে স্মার্ট ফোন কিনে দিচ্ছে, মোটরসাইকেল কিনে দিচ্ছে। খোঁজ রাখছে না তার সন্তানরা কী করছে, কোথায় যাচ্ছে। এর জন্য সমাজ সংস্কারক দরকার। কিন্তু বর্তমানে কেউ এগিয়ে আসছে না। রাজনীতিতেও ভালো মানুষ আসতে চাচ্ছে না।

ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু ছিলেন মাটি মানুষের নেতা। ছোট বয়স থেকেই তিনি আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর হাত ধরেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তার হাতে গড়া আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের তৃণমূলের কর্মীরা নিবেদিত প্রাণ। তাদের তেমন কোনো চাওয়া-পাওয়া নেই। তারা আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদেরও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হামিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, মাহমুদ হাসান চঞ্চল, আবু সাইদ পিণ্টু, তরিকুল ইসলাম, শেখ আসাবুল হক মিকা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, সৈকত খান, পাপন রহমান, হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, অটল, মিজানুর রহমান জমির, টুটুল, লাভলু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী